সেনবাগে তিনটি হোটেলকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং এক সিএনজি অটোরিকশা চালকের সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিক ওই অভিযান পরিচালনা করেন। ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহরের খাবারের হোটেলসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল পরিচালনা করায় তাজ নেহার হোটেল, ঢাকা হোটেল এবং চিটাগাং হোটেলের পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায় করেন। একই সময় বৈধ কাগজপত্র ছাড়া চলাচলকারী একটি সিএনজিচালিত অটোরিকশার ৫০০ টাকা জরিমানা করা হয়।