প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঊনসত্তরের গণ-অভ্যুত্থান চলাকালে ১৯ ফেব্রুয়ারি নোয়াখালীর সেনবাগে পুলিশের গুলিতে নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে গতকাল শুক্রবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সেনবাগ নাগরিক মঞ্চ ও শহীদ তরিক উল্লা ফাউন্ডেশন যৌথভাবে ওই মানববন্ধনের আয়োজন করে। এ ছাড়া দিবসটি উপলক্ষে গতকাল বাদ জুমা মসজিদে মিলাদ মাহফিল এবং বিকেলে নাগরিক মঞ্চ কার্যালয়ে আলোচনা সভা হয়। ঊনসত্তরের গণ-অভ্যুত্থান চলাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামসুজ্জোহার মৃত্যুর প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সেনবাগে বিক্ষোভ, সমাবেশ ও থানা ঘেরাও করা হয়।