সেনবাগে ফসলি জমিতে ইটভাটা বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের চিলাদী গ্রামে ফসলি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা এইচবিএমসি নামের একটি ইটভাটা বন্ধ করে দিয়েছে পবিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত ইটভাটা বন্ধ করেন।অভিযানের সময় ইটভাটার মালিকপক্ষের লোকজন পালিয়ে যান। পরে চৌমুহনীর দমকল বাহিনীর একটি ইউনিট এসে ইটভাটায় পানি দিয়ে আগুন নিভিয়ে দেয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার পাশার নেতৃত্বে পরিচালিত অভিযানে আরও ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মীর আবুল কাশেম মজুমদার।ইউএনও আনোয়ার পাশা জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ইটভাটা করায় সেটি বন্ধ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মীর আবুল কাশেম জানান, কয়েক দফায় ইটভাটাটি বন্ধের নির্দেশ দেওয়ার পরও কার্যক্রম অব্যাহত রাখায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান।