সেনবাগে বিএনপির মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাঁদের নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার নোয়াখালীর সেনবাগের গাজীরহাটে সোনাইমুড়ী-ফেনী সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ মানববন্ধনে বিএনপিদলীয় নেতা-কর্মী-সমর্থক ছাড়াও তাঁদের স্ত্রীরা অংশ নেন।