সেনবাগে শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে অটোরিকশা ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীর সেনবাগে গতকাল শনিবার সকাল থেকে সিএনজিচালিত অটোরিকশার ধর্মঘট চলেছে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।গতকাল দুপুরে শ্রমিকেরা প্রতিবাদ সমাবেশ করে ১২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন। শুক্রবার রাতে পৌর শহরের কাদরা নাপিতবাড়ির সামনে সংঘটিত ওই হামলার ঘটনায় এক শ্রমিকনেতা ও দুই চালক গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাচালক ও যাত্রীর মধ্যকার আগের একটি বিরোধ মীমাংসার জন্য শুক্রবার রাতে পৌরসভার কাদরা এলাকার নাপিত বাড়ির সামনের দোকানে সালিসি বৈঠক বসে। বৈঠকের শেষ পর্যায়ে রাত ১১টার দিকে স্থানীয় ১০-১২ জনের একদল যুবক লাঠিসোঁটা নিয়ে অতর্কিতে সেখানে হামলা চালায়। এতে অটোরিকশা চালক সমিতির লাইন সেক্রেটারি মো. আলমসহ তিনজন গুরুতর আহত হন। বেলা ১১টার দিকে কয়েক শ অটোরিকশা শ্রমিক শহরে বিক্ষোভ মিছিল বের করেন। এরপর তাঁরা শহরের থানার মোড়ে প্রতিবাদ সমাবেশ অবস্থান কর্মসূচি পালন করেন। সমাবেশে মালিক সমিতির সভাপতি মমিনুল হক ও শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম প্রমুখ বক্তব্য দেন।