সেনবাগের ৯ ইউনিয়নে আ.লীগের প্রার্থী চূড়ান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সেনবাগের নয়টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় নির্বাচন মনোনয়ন বোর্ড প্রার্থী চূড়ান্ত করে বলে জানান স্থানীয় সাংসদ মোরশেদ আলম।
দলীয় সূত্র জানায়, নির্বাচনে ছাতারপাইয়া ইউনিয়নে নুরুল হক মজুমদার, কেশারপাড়ে বেলাল ভূঁইয়া, ডমুরুয়ায় বাকের আহম্মদ, কাদরায় কামরুজ্জামান পলাশ, অর্জুনতলায় মো. শাহজাহান, কাবিলপুরে মাহমুদুল হক, মোহাম্মদপুরে রুহুল আমিন, বীজবাগে আনোয়ার হোসেন ও নবীপুরে বেলায়েত হোসেনকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়।
সাংসদ মোরশেদ আলম মুঠোফোনে বলেন, দলের তৃণমূল নেতাদের সঙ্গে পরামর্শের পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিনি যাঁদের পক্ষে সুপারিশ করেছেন, কেন্দ্রীয় নেতারা তাঁদেরই মনোনয়ন দিয়েছেন।