সেনবাগের ৯ ইউনিয়নে ভোট আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার নয়টি ইউনিয়নের ভোট গ্রহণ আজ বুধবার। সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল চারটা পর্যন্ত। নয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৮৮ জন এবং সাধারণ সদস্য পদে ৪৪২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার পাশা প্রথম আলোকে জানিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন দাসগুপ্ত প্রথম আলোকে জানান, প্রতিটি কেন্দ্রে একজন অফিসারের নেতৃত্বে পাঁচজন পুলিশ ও ১৭ জন আনসার সদস্য মোতায়েন করা হবে। এ ছাড়া প্রতি ইউনিয়নে তিনটি করে পুলিশের ভ্রাম্যমাণ দল, প্রতিটি ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুটি করে ভ্রাম্যমাণ দল টহলে থাকবে। এ ছাড়া র‌্যাব ও বিজিবির পর্যাপ্তসংখ্যক সদস্য সার্বক্ষণিক টহলে থাকবেন।