সেনা ও নৌবাহিনীতে অনারারি কমিশন পেলেন ৮৪ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মোট ৮৪ জনকে অনারারি কমিশন প্রদান করেছে। এঁদের মধ্যে সেনাবাহিনীতে ২৪ জনকে অনারারি ক্যাপ্টেন ও ৪২ জনকে অনারারি লেফটেন্যান্ট এবং নৌবাহিনীতে ১৮ জনকে অনারারি সাব-লেফটেন্যান্ট পদে পদোন্নতি দিয়ে অনারারি কমিশন্ড অফিসার হিসেবে কমিশন প্রদান করা হয়েছে। এ পদোন্নতি আজ ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তি।