সেনা ও নৌবাহিনীর প্রধানের সঙ্গে ভারতীয় বিমানবাহিনীর প্রধানের সাক্ষাত্

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল পি ভি নায়েক গতকাল মঙ্গলবার ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর সদর দপ্তরে সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীনের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। এ সময় পারস্পরিক কুশল বিনিময়সহ পেশাগত বিষয়ে মতবিনিময় করেন তাঁরা। খবর আইএসপিআরের।এর আগে ভারতীয় বিমানবাহিনীর প্রধান বনানীতে নৌবাহিনীর সদর দপ্তরে নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জেড ইউ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। পরে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) মেজর জেনারেল আবদুল ওয়াদুদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন পি ভি নায়েক।