সেনা কমিউনিটি সেন্টার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে অত্যাধুনিক সেনা কমিউনিটি সেন্টার উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের কমান্ড্যান্ট মেজর জেনারেল সালাহ্ উদ্দিন মিয়াজী এটি উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দপুর সেনানিবাসের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক নূরে কমর চৌধুরী ও সৈয়দপুর ইএমই (ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম গোলাম মুস্তফা বিশেষ অতিথি ছিলেন। মেজর জেনারেল সালাহ্ উদ্দিন মিয়াজী বলেন, ‘আমরা চাই সেনাবাহিনীর সঙ্গে জনগণের সম্প্রীতি রচিত হোক। এরই ধারাবাহিকতায় এ কমিউনিটি সেন্টারটি যাত্রা শুরু করল।’