সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, এক ব্যক্তি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে মেজর পরিচয় দেওয়ায় আজিজার রহমান (২৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম হুগরীপাড়া থেকে মঙ্গলবার রাতে তাঁকে আটক করে থানার পুলিশে সোপর্দ করা হয়। সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার সময় তাঁকে আটক করা হয়। আজিজার উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের পাঠানপাড়ার আনছারুল হকের ছেলে।