সেনা কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বক্তব্যে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর দেওয়া সাম্প্রতিক বক্তব্য দেশবাসীর মনে গভীর উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। গতকাল সোমবার সেগুনবাগিচায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিপ্লবী ছাত্র সংহতির কেন্দ্রীয় সংগঠকদের সঙ্গে মতবিনিময়কালে সাইফুল হক এই মন্তব্য করেন। তিনি বলেন, সেনা কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্য অস্বাভাবিক। সভায় বিপ্লবী ছাত্র সংহতির আহ্বায়ক রাশেদুল ইসলাম, মীর রেজাউল আলম প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।