সেনা কর্মকর্তার বাসায় চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে স্টাফ রোডে এক সেনা কর্মকর্তার বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ওই বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। ক্যান্টনমেন্ট থানার ওসি সালাউদ্দিন বলেন, ওই সেনা কর্মকর্তার নাম মেজর খোশরোজ সামাদ। তিনি পরিবার নিয়ে স্টাফ রোডের পাঁচতলা বাড়ির চারতলায় থাকেন। ১৬ এপ্রিল পরিবার নিয়ে বেড়াতে যান তিনি। গত শুক্রবার সন্ধ্যায় বাসায় ফিরে দেখেন দরজার তালা ভাঙা। ভেতরে আসবাব তছনছ। প্রায় কয়েক ভরি স্বর্ণালংকার, নগদ কয়েক হাজার টাকাসহ বেশ কিছু মালামাল নেই। এ ঘটনায় গতকাল শনিবার মেজর খোশরোজ থানায় মামলা করেছেন।