প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার বলদাখাল এলাকায় গতকাল শুক্রবার সকালে একটি প্রাইভেটকার ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ফরিদা ইয়াসমিন (৪০) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছে তাঁর ছেলেসহ আরও দুইজন। নিহত ফরিদা ঢাকার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ডা. ইকরামের স্ত্রী। পুলিশ সূত্র জানায়, কুমিল্লাগামী একটি প্রাইভেটকার ও ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের মধ্যে এ সংঘর্ষ হয়। প্রাইভেটকার-আরোহী ফরিদা ইয়াসমিন ঘটনাস্থলেই মারা যান। তাঁর ছেলে দশম শ্রেণীর ছাত্র শুভ (১৫) ও প্রাইভেটকারের চালক আজিজ মিয়া (৩২) আহত হয়েছে। তাদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ফরিদা ঢাকার কাফরুল এলাকার বাসিন্দা।