সেনা কল্যাণ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে গত সোমবার ঢাকার মহাখালীর নিউ ডিওএইচএসে সেনা কল্যাণ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মো. জাহিদুর রহমান। উদ্বোধনী দিনে ঢাকা-দুবাই-নিউ ক্যাসল-দুবাই-ঢাকা বিমান টিকিট বিক্রয়ের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যের বিমান টিকিট, হজ/ওমরাহ প্যাকেজ, প্যাকেজ ট্যুর, হোটেল রিজার্ভেশন, ভিসা সহায়তা, প্রসিদ্ধ/দর্শনীয় স্থান পরিদর্শনসহ নানা ভ্রমণবিষয়ক সহায়তা প্রদানে বদ্ধপরিকর। যোগাযোগের ঠিকানা: সেনা কল্যাণ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, বাড়ি নম্বর বি/১৭৩, অ্যাপার্টমেন্ট নম্বর ৪/এ (৪র্থ তলা), লেন নম্বর ২৩, নিউ ডিওএইচএস, মহাখালী, ঢাকা-১২০৬। ফোন: ০২-৯৮৮৫২২৬, মোবা: ০১৭০০৮০২১৫৬, ০১৯৩৫০৫৫৪৪৫, ০১৮৭৮৯৫৯২৩৪; ই-মেইল: [email protected] —আইএসপিআর