সেনা প্রহরায় নাড়াইছড়িতে খাদ্যসামগ্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের ভারত সীমান্তবর্তী দুর্গম নাড়াইছড়িতে খাদ্যসামগ্রীবোঝাই ১১টি ইঞ্জিনচালিত নৌকা পৌঁছেছে।সোমবার বাবুছড়া নতুনবাজার ঘাট থেকে সেনাবাহিনীর পাহারায় মাইনী নদী দিয়ে খাদ্যসামগ্রীবোঝাই ইঞ্জিনচালিত নৌকাগুলো পৌঁছানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ১৩ ও ১৪ জুলাই নোয়াপাড়া ও ননাধন কার্বারীপাড়া এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু) ও ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ১৪ জুলাই থেকে বলে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। এতে বাবুছড়ার সঙ্গে নাড়াইছড়ির যোগাযোগের একমাত্র মাধ্যম নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে নাড়াইছড়ি এলাকার ২০টি গ্রামের আট শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসংকট দেওয়ার আশঙ্কা সৃষ্টি হয়। খাদ্যসামগ্রীবোঝাই নৌযানের নিরাপত্তার নেতৃত্বে থাকা সেনা তেজস্বী বীরের বাবুছড়া সাবজোনের অধিনায়ক মেজর মাহবুবুর রহমান খান বলেন, সোমবার সকাল নয়টায় খাদ্যসমাগ্রীবোঝাই ১১টি নৌযান নিয়ে তিনি যাদুরাম কার্বারীপাড়া পর্যন্ত দিয়ে আসেন। সেখান থেকে বিজিবি বেলা তিনটায় নাড়াইছড়ি বাজারে পৌঁছায়। বর্তমানে নাড়াইছড়ি এলাকার পরিস্থিতি শান্ত ও সেনাটহল জোরদার রয়েছে।