সেনা মোতায়েনের জন্য ইসির চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে পাঁচ দিনের জন্য সেনাবাহিনী মোতায়েন করতে সশস্ত্র বাহিনী বিভাগকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শনিবার এ চিঠি কমিশন সচিবালয় থেকে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের কাছে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব সৈয়দ খুরশিদ আনোয়ার স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়েছে, ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত চট্টগ্রাম নগরে ছয় কোম্পানি সেনাসদস্য মোতায়েন করা হবে। এ সময় তারা স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।