সেনা মোতায়েনের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জ পৌরসভার নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র জি কে গউছ। তিনি অভিযোগ করেন, হবিগঞ্জে সরকারদলীয় দুই সাংসদ ও তাঁদের সমর্থকেরা নানাভাবে ভয় দেখিয়ে, মিথ্যা মামলা দিয়ে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করছেন।অবাধ, সুষ্ঠু ও নির্বিঘ্ন নির্বাচনের লক্ষ্যে তাই প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ দাবি জানান তিনি। মেয়র গতকাল রোববার সন্ধ্যায় তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।