প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোল-৩ আসনে (লালমোহন-তজুমদ্দিন) উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপির সহসভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। গতকাল শুক্রবার রাজধানীর বনানী বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।হাফিজ উদ্দিন অভিযোগ করেন, ‘নির্বাচনের আগেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেশিশক্তি ব্যবহার করে এলাকায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু তাদের এ অপচেষ্টা সফল হবে না, কারণ জনগণ আমাদের সঙ্গে আছে।’হাফিজ উদ্দিন বলেন, ‘আইনি জটিলতা না থাকলে সর্বোচ্চ নিরাপত্তার জন্য নির্বাচন কমিশনের কাছে সেনা মোতায়েনের অনুরোধ করব।’