সেনা সদস্যসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর ও শেরপুরে গতকাল বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্যসহ পাঁচজন এবং চুয়াডাঙ্গায় একজন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: বগুড়া ও শেরপুর (বগুড়া): ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার শালুকগাড়ি নামক স্থানে সকাল ছয়টার দিকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একজন চাপা দিলে ঘটনাস্থলেই উপজেলার রহিমাবাদ শালুকগাড়ি গ্রামের বুলু মিয়া (৫২) ও রিকশাচালক সাদেক আলী (৫৫) মারা যান।দুপুর ১২টার দিকে শেরপুর উপজেলার হাজিপুর এলাকায় একটি বাস একটি অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশার তিন যাত্রী নিহত ও চালক আইয়ুব আলী আহত হন। নিহতেরা হলেন—শাজাহানপুর উপজেলার পশুসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি মাঠকর্মী আসাদুজ্জামান (৩০), বগুড়া ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর ল্যান্স করপোরাল নজরুল ইসলাম (৩৫) ও অজ্ঞাত এক ব্যক্তি (৪২)।চুয়াডাঙ্গা: গতকাল দুপুর ১২টার দিকে শহরের হোটেল শয়ন বিলাসের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সলক আলী (৩০) নামের এক পরিবহনশ্রমিক নিহত হন। তিনি মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের বাসিন্দা।