সেনাকুঞ্জে প্রধানমন্ত্রীর সম্মানে ইফতার
বাংলাদেশ সশস্ত্র বাহিনী গতকাল সোমবার যৌথভাবে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সদস্য এবং অন্য বিশিষ্ট অতিথিদের বিভিন্ন টেবিল ঘুরে তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ও তাঁদের কুশলাদি জানতে চান।
ইফতার অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, আইনমন্ত্রী আনিসুল হক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সেনাপ্রধান জেনারেল ইকবাল কবির ভূইয়া, নৌবাহিনীপ্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া কূটনৈতিক কোরের প্রধান সায়ের মোহাম্মদ, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট গিবসন, রাজনীতিবিদ, কূটনীতিক এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।