সেনাতে হতাশ র্যাবে বিস্মিত পুলিশে ক্ষুব্ধ খুলনা বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার পাঁচ উপজেলা পরিষদের ভোট গ্রহণ চলাকালে দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যদের আচরণে হতাশ হয়েছে খুলনা বিএনপি। আর র‌্যাবের ব্যবহারে বিস্মিত এবং পুলিশের ওপর ক্ষুব্ধ হয়েছেন দলটির স্থানীয় নেতারা।
গতকাল সোমবার বিএনপির খুলনা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে নেতারা এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাঁরা পাঁচ উপজেলাতেই পুনরায় ভোট গ্রহণের দাবি জানান।
এদিকে ভোট জালিয়াতির অভিযোগে খুলনার পাঁচটি উপজেলায় বিএনপি গতকাল হরতাল পালন করেছে। তবে কোনো ধরনের পিকেটিং না থাকায় উপজেলাগুলোতে জীবনযাত্রা ছিল অনেকটাই স্বাভাবিক।
বিএনপির নেতারা অভিযোগ করেন, রোববার খুলনার তেরখাদা, রূপসা, ফুলতলা, দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা পরিষদের নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের ‘ভোট ডাকাতি’তে সহযোগিতা করেছেন।
এ ছাড়া প্রশাসনের কর্মকর্তারাও এতে সহযোগিতা করেছেন। তাঁদের কারণে ওই উপজেলাগুলোতে বিএনপির জয় ছিনিয়ে নিতে পেরেছেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা।