সেনানিবাসে ইএমইর প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই সেন্টার অ্যান্ড স্কুল) কোরের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে এ আয়োজন করা হয়।
কুচকাওয়াজে ৭১ জন নারীসহ ১১৫ জন সৈনিক শপথ গ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রিক্রুট ব্যাচের সালাম গ্রহণ করেন রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল সালাহ্ উদ্দিন মিয়াজী। বিশেষ অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আহমেদ জাকারিয়া ও ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল কবিরউজ জামান।
অনুষ্ঠানে সেরা রিক্রুটের পুরস্কার পান সৈনিক (ওয়েল্ডার) মুসাইদ হোসেন ও সৈনিক (টেকনিক্যাল) মুসাদ রহমান মাসাদ। প্রশিক্ষণ সমাপনীতে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন ক্যাপ্টেন শরীফ।