সেনানিবাসের আবাসিক ভবনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সেনানিবাসের বনানী স্টাফ রোডে কর্মকর্তাদের জন্য বহুতল আবাসিক ভবন ‘বনলতা’য় গতকাল সোমবার সন্ধ্যায় আগুন লেগেছিল। এতে কেউ হতাহত হয়নি। তবে ১১তম তলার বাসার বেশ কিছু জিনিসপত্র পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বনলতার ১১ তলায় আগুন ধরে যায়। অল্প সময়ের মধ্যেই পুরো ১১ তলায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট সেখানে যায়। সন্ধ্যা সোয়া সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, রাত আটটার দিকে পুরোপুরি নেভানো সম্ভব হয়।