সেনাপ্রধানের পিতার ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের বাবা শরিফুল হক আজ বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
বেলা ১১টা ২০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম ইউএনবিকে এ তথ্য জানান।