সেনাপ্রধানের সঙ্গে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দলের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সশস্ত্র বাহিনীর ৪১ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল রোববার সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আদুসুমিলি সেশাগিরি রাও। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গতকাল সকাল ১০টায় ঢাকা সেনানিবাসের সেনাসদর অফিসার্স মেসে এই সাক্ষাৎ অনুষ্ঠানে সেনা সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন। এ সময় ভারতীয় সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেন।