সেনাবাহিনী আইভরিকোস্টে কন্টিনজেন্ট প্রতিস্থাপন করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের আওতায় বাংলাদেশ সেনাবাহিনী আইভরিকোস্ট শান্তিরক্ষা মিশনে (ওনুসি) ৪৩০ জন সেনাসদস্যকে প্রতিস্থাপন করছে। এ লক্ষ্যে ১২ জুলাই রাতে প্রথম ফ্লাইটে সেনাবাহিনীর চারটি কন্টিনজেন্ট যথা: মাল্টিন্যাশনাল সেক্টর হেড কোয়ার্টার্স (পশ্চিম), ব্যানইঞ্জিনিয়ার-৭, ব্যানসিগ-৭ এবং ব্যান হেড কোয়ার্টার্স সাপোর্ট কোম্পানি-৭ এর ২১৫ জন সেনাসদস্য কর্নেল আবু মোহাম্মদ মনির আলিমের নেতৃত্বে জাতিসংঘের ভাড়া করা বিমানে আইভরিকোস্টের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সেনাবাহিনী সদর দপ্তরের সিগন্যালস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সিদ্দিকুর রহমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আইভরিকোস্টগামী এ সেনাদের বিদায় জানান।কন্টিনজেন্টের অবশিষ্ট সেনাসদস্য ২৫ জুলাই দ্বিতীয় ফ্লাইটে আইভরিকোস্টে যাত্রা করবেন বলে আশা করা যাচ্ছে। আইএসপিআর।