সেনাবাহিনী চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তবাহিনী কেরাত ও আজান প্রতিযোগিতা-২০১৬ গতকাল শুক্রবার বাদ জুমা বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর লজিস্টিকস এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে এবং আর্মি এস টি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় ঢাকা সেনানিবাসের সিগন্যাল মসজিদে শেষ হয়েছে। এতে দলগতভাবে বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন ও নৌবাহিনী রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। ব্যক্তিগত পর্যায়ে কেরাত প্রতিযোগিতায় সেনাবাহিনীর করপোরাল মো. কাজিউজ্জামান প্রথম ও ইউপি ল্যান্স করপোরাল মো. আবু নাঈম দ্বিতীয় স্থান অর্জন করেন। আর আজান প্রতিযোগিতায় সেনাবাহিনীর করপোরাল মো. শাহ জালাল প্রথম ও নৌবাহিনীর এসএ-১ এম এ মালেক দ্বিতীয় স্থান অর্জন করেন। সহকারী নৌবাহিনী-প্রধান (ম্যাটেরিয়াল) রিয়ার অ্যাডমিরাল এ এস এম আরশাদুল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আইএসপিআর|