সেনাবাহিনী তিন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পেল বাংলাদেশ সেনাবাহিনী। এগুলো হলো আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সৈয়দপুর; বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, কাদেরাবাদ-নাটোর এবং বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কুমিল্লা।
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিন (বিশ্ববিদ্যালয়) এই তিনটি বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দেওয়ার বিষয়টি গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে নিশ্চিত করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, ১২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেন। ফাইলটি শিক্ষা মন্ত্রণালয়ে আসে ১৭ ফেব্রুয়ারি। ২৩টি শর্তে অস্থায়ীভাবে এসব বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য সাময়িক অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদনের বিষয়টি চিঠি দিয়ে সেনাবাহিনীকে জানানো হবে। এই তিনটি বিশ্ববিদ্যালয় নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ৮৩-তে।