সেনাবাহিনী প্রধান ট্রফি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের সব ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের মধ্যে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ স্কুল পর্যায়ে প্রথম এবং কলেজ পর্যায়ে দ্বিতীয় হয়েছে। আর দি মিলেনিয়াম স্টারস স্কুল ও কলেজ উভয় পর্যায়ে প্রথম হওয়ায় সেনাবাহিনী প্রধান ট্রফি অর্জন করেছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দ উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মাসুদ রাজ্জাক, বিশেষ অতিথি ছিলেন জিওসির স্ত্রী লতিফা মাসুদ। এর আগে শিক্ষক-শিক্ষার্থীসহ একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।