সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে কোটি টাকা আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে এক কোটি ৩২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশ প্রতারক চক্রের মূল হোতা ফিরোজ আহমেদসহ দুজনকে গ্রেপ্তার করেছে। ফিরোজের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার গ্রামে। এ ব্যাপারে মামলা হয়েছে।দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম ইকবাল জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাড়ি থেকে গত রোববার রাতে ফিরোজ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। একই রাতে জয়পুরহাট পৌরসভার হাতিল এলাকায় অভিযান চালিয়ে মো. মাসুদ নামে প্রতারক চক্রের অপর এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হবে।ওসি জানান, সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারক চক্রটি দিনাজপুর সদর উপজেলার ১৪ জনসহ সারা দেশে মোট ৪৪ জন যুবকের সঙ্গে প্রতারণা করেছে।