সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বুধবার রাতে পিরোজপুর সদর থানার পুলিশ জাকারিয়া ভূঁইয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে।জাকারিয়ার বাড়ি নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায়। তিনি নিজেকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট পরিচয় দিয়ে আসছিলেন।পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, সেনাবাহিনীতে সদস্য পদে ভর্তি করে দেওয়ার কথা বলে জাকারিয়া ভূঁইয়া মঠবাড়িয়ার উপজেলার তুষখালী এলাকার সুখদেব বেপারী ও অন্য একজনের কাছ থেকে সাদা স্ট্যাম্পে সই করিয়ে তিন লাখ টাকা নেন। এ ব্যাপারে সুখদেব বেপারী বুধবার রাতে পিরোজপুর সদর থানায় জাকারিয়া, তাঁর সহযোগী আলমগীর আল মামুন ও লাল্টু মিয়ার বিরুদ্ধে মামলা করেন। পরে পিরোজপুর জেলা স্টেডিয়ামের সামনে থেকে জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর সহযোগীরা পালিয়ে যান।