সেনাবাহিনীতে চাকরির নামে প্রতারণা, ভুয়া মেজরসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ভুয়া সেনা কর্মকর্তা ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে বগুড়ার গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্রও উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো, বগুড়া শহরের মালতীনগর এলাকার এনামুল হক ও তার সহযোগী সোনাতলা উপজেলার উত্তর চরপাড়া গ্রামের আকিব হাসান।ডিবির ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে এনামুল নিজেকে সেনাবাহিনীর মেজর ও আকিব হাসান সৈনিক পরিচয় দিয়ে সেনাবাহিনীতে চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণা করে। গাবতলীর করিমপাড়া গ্রামের মোন্নাফ নামের এক ব্যক্তি প্রতারিত হয়ে ডিবি পুলিশের কাছে অভিযোগ করেন।ওই দুইজনের কাছ থেকে ভুয়া পরিচয়পত্র, সেনা কর্মকর্তার নামে স্বাক্ষরিত নিয়োগপত্র এবং ব্যাংক চেক উদ্ধার করা হয়েছে। প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। পুলিশের হেফাজতে থাকা আকিব সেনাসদস্য পরিচয় দিয়ে প্রতারণার কথা স্বীকার করলেও এনামুল নিজেকে নির্দোষ দাবি করে।