সেনাবাহিনীতে রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনীর কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। দুই কর্মকর্তার পদোন্নতি হয়েছে। গতকাল বুধবার সেনাসদর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। কুমিল্লার জিওসি মেজর জেনারেল আবু বেলাল মো. শফিউল হককে ডিফেন্স সার্ভিসেস কমান্ড স্টাফ কলেজে বদলি করা হয়েছে। কুমিল্লার নতুন জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) হলেন এয়ার ডিফেন্সের কমান্ড্যান্ট আজিজ আহমেদ। গতকাল তাঁকে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়।সেনা সদর দপ্তরের প্রশিক্ষণ শাখার পরিচালক শফিউদ্দিন আহমেদকে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ঘাটাইলের জিওসি করা হয়েছে। ঘাটাইলের জিওসি মেজর জেনারেল মাহবুব হায়দার এক মাস আগে অবসরে যান। এর পর থেকে পদটি শূন্য ছিল। স্টাফ কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল শামীম হাসান ৩০ এপ্রিল স্বাভাবিক অবসরে যান।