সেনাবাহিনীর গাড়ি খাদে, সেনাসদস্য নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় সেনাবাহিনীর একটি ট্রাক খাদে পড়ে গোলজার হোসেন (৩২) নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন।
গোলজার হোসেন দুর্ঘটনাকবলিত ওই গাড়িটির চালক৷ তাঁর বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার টেলিরগ্রামের বালারচর এলাকায়। এ সময় আহত হয়েছেন এক সেনাসদস্যসহ আরও তিনজন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটির নিচে চাপা পড়ে ওই গাড়ির চালক গোলজার হোসেন নিহত হন।