সেনাবাহিনীর গাড়ি খাদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়ার টোনাপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার সেনাবাহিনীর একটি কাভার্ড ভ্যান রাস্তার পাশে খাদে পড়ে আট সেনাসদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে আটটার দিকে রাজশাহী থেকে বগুড়া ক্যান্টনমেন্টে যাওয়ার পথে পুঠিয়ার টোনাপাড়ায় সেনাসদস্য বহনকারী ভ্যানটি বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ভ্যানকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।