সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ চারটি পদে রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সেনাবাহিনীর চারটি গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে। এ ছাড়া একজন পদস্থ সেনা কর্মকর্তাকে অবসর দেওয়া হয়েছে। গতকাল রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।সেনা সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফিরিয়ে আনা লে. জেনারেল সিনা ইবনে জামালীকে অবসর দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফেরত আসার পর তিনি লগ এরিয়ায় ছিলেন। এ ছাড়া ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির স্বাভাবিক অবসরে গেছেন। বদলি হওয়া চার কর্মকর্তার মধ্যে স্টাফ কলেজের কম্যান্ডেন্ট মেজর জেনারেল আশহাব উদ্দিনকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শামীম চৌধুরীকে স্টাফ কলেজের কম্যান্ডেন্ট, নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ইকবাল করীম ভুইয়াকে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) এবং যুক্তরাজ্য থেকে ফেরত আসা মেজর জেনারেল আশরাফ আব্দুল্লাহ ইউসুফকে নবম পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।