সেনাবাহিনীর গ্রীষ্মকালীন যৌথ প্রশিক্ষণ সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সেনাবাহিনী গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০১০ গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে অন্যান্য বছরের মতো এবারও ওই প্রশিক্ষণের আয়োজন করা হয় । ১৩ জুন এই প্রশিক্ষণ শুরু হয় । উল্লিখিত প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় সেনাবাহিনীর সব ফরমেশনের সেনাসদস্য অংশ নেন। দুই সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমে সেনাবাহিনীর সঙ্গে আনসার বাহিনীর উল্লেখযোগ্যসংখ্যক সদস্যও যোগদান করেন। উল্লেখ্য, ঢাকার এয়ার ডিফেন্স আর্টিলারি ব্রিগেডের তিনটি ইউনিট এখনো প্রশিক্ষণ এলাকায় রয়েছে, যারা আগামী ৫ জুলাই সেনানিবাসে প্রত্যাবর্তন করবে। আইএসপিআর।