সেনাবাহিনীর ঘটনাবলি রাষ্ট্রপতিকে জানালেন জেনারেল মুবীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনী-প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে সংঘটিত ঘটনাবলি রাষ্ট্রপতিকে অবহিত করেন। খবর বাসসের।গণতান্ত্রিক সরকারকে উৎখাত করতে অবসরপ্রাপ্ত ও চাকরিরত কয়েকজন সেনা কর্মকর্তার একটি ষড়যন্ত্র সেনাবাহিনী সম্প্রতি নস্যাৎ করে দিয়েছে।বৈঠকে সেনাপ্রধান টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে আর্মি মেডিকেল কোরের কমান্ড্যান্ট কনফারেন্স ও পতাকা প্রদান অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।জেনারেল মুবীন রাষ্ট্রপতিকে জানান, তাঁর আমন্ত্রণে সৌদি আরবের সেনাপ্রধান শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন এবং তিনি নিজে থাই সেনাপ্রধানের আমন্ত্রণে আগামী মার্চে থাইল্যান্ড সফরে যাবেন।সেনাপ্রধান সেনাবাহিনীর চলমান উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান।রাষ্ট্রপতি মনোযোগ সহকারে সেনাপ্রধানের বক্তব্য শোনেন এবং সেনাবাহিনীর আধুনিকায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন।