সেনাবাহিনীর জন্যরিয়েল এস্টেট মাস্টারপ্ল্যান চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদীয় কাজে প্রতিরক্ষামন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তমন্ত্রীসৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সেনাবাহিনীর আধুনিকায়নের জন্য ‘ফোর্সেস গোল ২০৩০’-এর আওতায় রিয়েল এস্টেট মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হয়েছে। এর আওতায় সিলেটের সালুটিকর ও রামুতে একটি করে পূর্ণাঙ্গ সেনানিবাস স্থাপনকরা হবে। গতকাল বৃহস্পতিবার সংসদের প্রশ্নোত্তরপর্বে সৈয়দ আশরাফ এ তথ্য জানান। ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নেরজবাবে তিনি আরও জানান, সিলেটের জন্য ৯২০ দশমিক ৭৮ একর এবং রামুর জন্য ৬৫৭ দশমিক ১৭ একর জমি সেনাবাহিনীর অনুকূলে হস্তান্তরের বিষয়টি মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে।
এদিকে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন বলেছেন, ব্যক্তিগতভাবে হরিণ লালন-পালন করার সুযোগ দিতে বিধি প্রণয়নের কাজ চলছে।
কৃষিবিজ্ঞানীদের চাকরির বয়স বাড়ছে: এম আবদুল লতিফের প্রশ্নেরজবাবে কৃষিমন্ত্রীমতিয়া চৌধুরী বলেন, কৃষিবিজ্ঞানীদের বর্তমানে চাকরি থেকে অবসরের নির্ধারিত বয়স ৫৯ বছর।
বিমানের লোকসান কমেছে: মোহাম্মদ ইলিয়াছের প্রশ্নের জবাবে বিমান ও পর্যটনমন্ত্রীরাশেদ খান মেনন বলেন, পরিকল্পিত নগরায়ণ এবং পর্যাপ্ত অবকাঠামো সুবিধা চূড়ান্ত হলে কক্সবাজারকে পর্যটন রাজধানী হিসেবে ঘোষণা করা যেতে পারে। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০১২-১৩ অর্থবছরে বিমানের লোকসানের পরিমাণ ছিল ১৯১ দশমিক ৫৯ কোটি টাকা। আগের বছরে তা ছিল ৫৯৪ দশমিক ২১ কোটি টাকা। মন্ত্রী জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিকবিমানবন্দরে বিভিন্ন অপকর্ম বন্ধ করতে কর্মকর্তা-কর্মচারীদের জন্য কর্মস্থলেমুঠোফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির শেষ সময়: এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রীআ ক ম মোজাম্মেল হক জানান, গেজেটে নাম অন্তর্ভুক্তহয়নি এমন মুক্তিযোদ্ধাদের৩০ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বরাবর অনলাইনে এই আবেদন করতে হবে। এই সময়ের পরে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।