সেনাবাহিনীর নতুন ইউনিট প্রতিষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সেনাবাহিনীতে রাডার-নিয়ন্ত্রিত অস্ত্রসরঞ্জাম-সংবলিত অত্যাধুনিক আর্টিলারি রেজিমেন্ট প্রতিষ্ঠা করা হয়েছে। গতকাল সোমবার মিরপুর সেনানিবাসে সর্বকনিষ্ঠ এই ইউনিটের পতাকা উত্তোলন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন। আর্টিলারি রেজিমেন্টের বর্তমান কর্নেল কমান্ড্যান্ট ও গোয়েন্দা মহাপরিদপ্তরের পরিচালক মোল্লা ফজলে আকবরসহ সেনা দপ্তরের পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, এই ইউনিট প্রতিষ্ঠার মাধ্যমে সেনাবাহিনীর একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর এয়ার ডিফেন্স আর্টিলারিকে আরও বেশি শক্তিশালী করা এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে এ বাহিনী গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তি।