সেনাবাহিনীর প্রধান ভারত সফরে যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন ১৪ মার্চ পাঁচ দিনের শুভেচ্ছা সফরে ভারত যাবেন। ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল দীপক কাপুরের আমন্ত্রণে তাঁর এই সফর। সেনাবাহিনীর প্রধানের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তাঁর স্ত্রী এবং সেনাবাহিনীর চার কর্মকর্তা। সফরকালে জেনারেল মুবীন ভারতীয় সেনাবাহিনীর প্রধানের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ও পেশাগত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। এ ছাড়া তিনি ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন। তিনি ২০ মার্চ দেশে ফিরবেন। খবর আইএসপিআরের।