সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানে সেনাবাহিনী গত বৃহস্পতিবার শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে। জেলা শহর ও শহরতলির প্রকৃত দুস্থ ও দরিদ্রদের যাচাই-বাছাই করে কাপড় দেওয়া হয়েছে বলে সেনাসূত্র জানিয়েছে।জেলা শহরের রাজার মাঠে বৃহস্পতিবার সকাল ১০টায় শীতবস্ত্র বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রিজিয়ন অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল শামস-উল হুদা। এতে আরও উপস্থিত ছিলেন বান্দরবান সদর জোনের অধিনায়ক ইমরান ইবনে রউফ, জিএস-টু মেজর মজিবুর রহমান, ডিজিএফআইয়ের মেজর অমিত হাসান, ক্যাপ্টেন জাহিদ প্রমুখ। শীতবস্ত্র পেয়ে উজানিপাড়ার নদীতীরের বসতিতে থাকা বৃদ্ধা হালিমা খাতুন জানান, আগে উচহ্লা ভান্তে (বৌদ্ধ ভিক্ষু) তাঁকে একটি কম্বল দিয়েছেন। কিন্তু তাঁর পরিবারে দুটি কম্বলের প্রয়োজন ছিল। সে জন্য আরেকটি কম্বল পেয়ে তিনি খুবই খুশি।