সেনাসদস্যের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার এলাকায় গতকাল বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অর্জুন কুমার জা (২৬) নামের এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। অর্জুন কুমিল্লা ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর শীতকালীন মহড়ার অংশ হিসেবে কুমিল্লা ক্যান্টনমেন্টের একটি সেনাদল গোপলার বাজার এলাকায় অবস্থান নেয়। দুপুরে অর্জুন সেনা ক্যাম্পের গুদামে কাজ করছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে সেনাসদস্যরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।