সেন্ট মার্টিন দ্বীপ আবর্জনামুক্ত করার উদ্যোগ
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে দূষণমুক্ত করতে সেখানকার আবর্জনা পরিষ্কারের যৌথ উদ্যোগ নিয়েছে কোকাকোলা বাংলাদেশ, ওশেন কনজারভেন্সি ইন্টারন্যাশনাল ও কেওক্রাডং বাংলাদেশ।গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্টারন্যাশনাল কোস্ট ক্লিনআপ সমুদ্র, নদী ও হ্রদ পরিষ্কারের ক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে বড় অলাভজনক উদ্যোগ। এ পর্যন্ত ৭৮ লাখ স্বেচ্ছাসেবক বিশ্বের ১০০টি দেশের উপকূল থেকে ১৩ কোটি ৫০ লাখ পাউন্ড আবর্জনা পরিষ্কার করেছে। এই পরিষ্কার কর্মসূচির অংশ হিসেবে সম্প্র্রতি বাংলাদেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে।এই উদ্যোগ সম্পর্কে কোকাকোলা ফার ইস্ট লিমিটেডের আঞ্চলিক পরিচালক দেবাশীষ দেব বলেন, সাগরকে পরিষ্কার রাখার এই আন্দোলন শুধু উপকূলে সীমাবদ্ধ রাখলে চলবে না। সমুদ্রে যেসব আবর্জনা পড়ে, এর অধিকাংশের জন্ম লোকালয়ে। তাই লোকালয়েও পরিচ্ছন্নতা অভিযান এবং সচেতনতা সৃষ্টির চেষ্টা করতে হবে।