সেন্ট মার্টিন দ্বীপে কোস্টগার্ডের শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে গত ২৯ জানুয়ারি ১০০ গরিব লোকজনের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে কোস্টগার্ড। ক্রাউন্ট সিমেন্ট কর্তৃপক্ষ কম্বলগুলো সরবরাহ করে। কম্বল বিতরণ করেন কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোন কমান্ডার মাহবুবুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন ক্রাউন্ট সিমেন্ট প্রতিনিধি মো. রুকনুজ্জামান, সেন্ট মার্টিন কোস্টগার্ড স্টেশন ম্যানেজার লে. কমান্ডার আতাউর রাহমান, সেন্ট মার্টিন নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম, সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান আবদুর রাহমান, ইউপি সদস্য আবদুস সালাম, আবু বক্কর, নজরুল ইসলাম, ফরিদ আলম, জহুরা বেগম, এলম বাহার, রেডিও নাফের স্টেশন ম্যানেজার মো. সিদ্দিক হোসেন, কমিউনিটি রেডিও নাফের প্রতিনিধি সাইফুদ্দীন, ব্যবসায়ী মো. জয়নাল আবেদীন প্রমুখ। —নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার