প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে তিন দিনব্যাপী ‘দরিয়ানগর কবিতা মেলা’ শেষ হচ্ছে আজ। এদিকে কবিতা মেলায় যোগ দেওয়া দেশি-বিদেশি প্রায় ৩০০ কবি-সাহিত্যিক আজ সোমবার প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণে যাচ্ছেন। সেখানে তাঁরা পরিবেশ বিপর্যয়ের কবল থেকে দ্বীপটি রক্ষায় করণীয় সম্পর্কে পরিবেশ ঘোষণাপত্র পাঠ করবেন।গতকাল রোববার কবিরা শহর থেকে ১২ কিলোমিটার দূরে দরিয়ানগর পর্যটনকেন্দ্র ভ্রমণে যান। সেখান থেকে ফেরার পর কক্সবাজার সমুদ্রসৈকতের মাদ্রাসা পয়েন্টে তৈরি করা ‘কবি হুদা কবিতা মঞ্চ’-এর উদ্বোধন করেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। এরপর শুরু হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘যাঁরা কবিতা ভালোবাসেন না, তাঁরা প্রেম করতে জানেন না; দেশকে ভালোবাসতে পারেন না। এ দেশের মুক্তিযুদ্ধসহ সব সংগ্রামে কবিতার ভূমিকা রয়েছে।’