সেন্ট মার্টিনে আটকা পড়েছেন ৫১ পর্যটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে গতকাল মঙ্গলবার সকাল থেকে পর্যটকবাহী জাহাজ ও ট্রলার চলাচল বন্ধ রয়েছে। এ কারণে দ্বীপে আটকা পড়েছেন ৫১ জন পর্যটক। কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. শহীদুল ইসলাম জানান, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আমিন জানান, আটকে পড়া অর্ধশতাধিক পর্যটক দ্বীপের বিভিন্ন হোটেল ও কটেজে রয়েছেন। গতকাল সকাল থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নানা চেষ্টা করেও আটকে পড়া পর্যটকদের টেকনাফ আনা সম্ভব হয়নি।