সেন্ট মার্টিনে কুকুরের কামড়ে পর্যটকসহ আহত ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে গত তিন দিনে পর্যটকসহ ১৭ জন কুকুরের কামড়ে আহত হয়েছে। তাদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন বলেন, বেওয়ারিশ কুকুর নিধন দীর্ঘদিন বন্ধ থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিবেশ অধিদপ্তর টেকনাফের জীববৈচিত্র্য কর্মকর্তা সাইদ আল শাহীন বলেন, এ ব্যাপারে জরুরি ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।