সেন্ট মার্টিনে ঝড়ে নয় বাড়ি বিধ্বস্ত, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনে গতকাল শনিবার সন্ধ্যায় ঝড়ে নয়টি বসতবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ে আহত হয়েছে অন্তত ৩০ জন।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রব জানান, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঝড় শুরু হয়। এ সময় ভারী বৃষ্টিপাত হচ্ছিল। ঝড়ের আঘাতে নয়টি বসতবাড়ি বিধ্বস্ত হয়। এ ছাড়া দুই শতাধিক গাছপালা ভেঙে গেছে। এ সময় ঘর ও গাছচাপায় অন্তত ৩০ জন আহত হয়। ইউএনও শাহ মোজাহিদ উদ্দিন জানান, ঝড়ে সেন্ট মার্টিনের ৯ নম্বর ওয়ার্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।